• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

জামিন মেলেনি পরীমণির

sylhetnewspaper.com
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১
জামিন মেলেনি পরীমণির

অভিনেত্রী পরীমণির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমণিকে দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবীরা জামিনের আবেদন করলে মহানগর হাকিম আদালত জামিনের আবেদন গ্রহণ করেননি।

গত ৪ আগস্ট অভিনেত্রী পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব। আটকের পর তার বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়। র‍্যাবের অভিযানে তার বাসা থেকে মদ ও মাদক আইস প্রাপ্তির কথা জানানো হয়।পরীমণির বিরুদ্ধে র‍্যাবের দায়ের করা মাদক মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের জন্যে প্রথম দফায় চারদিনের এবং দ্বিতীয় দফায় দুইদিনের রিমান্ডে নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন