• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা উমেদ

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা উমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা ও মহানগরীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সাবেক তুখোড় ছাত্রনেতা উমেদুর রহমান উমেদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র রমজান মাস মানুষের আত্মশুদ্ধি,সংযম,সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক অনন্য সময়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা,ত্যাগ ও ধৈর্যের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ মহান আল্লাহ তায়ালার নৈকট্য অর্জনের চেষ্টা করেন।এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়।

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির সাবেক চেয়ারপর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।

তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের অবস্থান থেকে প্রত্যেককে অবদান রাখার আহ্বান জানান।ঈদ মুবারক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন