পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ও দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের অনন্য বার্তা। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে এগিয়ে আসতে হবে এবং সমাজ পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সিলেট জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক। দেশের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ ও নতুন সম্ভাবনা।
শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির সাবেক চেয়ারপর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন।
তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে নিজেদের অবস্থান থেকে প্রত্যেককে অবদান রাখার আহ্বান জানান।ঈদ মুবারক। বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন