সিলেট সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তুখোড় ছাত্রনেতা রাশেদুর রহমান রাশেদ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় রাশেদ বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে তিনি ২১ নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।
একই সাথে তিনি দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রাসেদুর রহমান রাশেদ ২১ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন এবং সবার প্রতি আবারও পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান।বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন