• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সম্প্রতি (গত ৮ মার্চ) দৈনিক সিলেটের সংবাদ পত্রিকায় প্রকাশিত ‘সিলেটে বালু মকসুদের হয়রানীমূলক মামলার প্রতিবাদে ফুঁসছে এলাকাবাসী’শীর্ষক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মকসুদ আহমদ।

মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবাদ বার্তায় তিনি উল্লেখ করেন,এই প্রতিবেদনে তার ফটো ব্যবহার করে যেসব বক্তব্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।তিনি সম্প্রতি (১৪ ফেব্রুয়ারি ২০২৬) তার দায়েরকৃত চাঁদাবাজী অভিযোগকে যারা মিথ্যা বলে দাবি করেছেন বা এর প্রতিবাদ করেছেন তারা মূলতঃ বিশেষ মহলের স্বার্থ সিদ্ধির জন্য তার বিরুদ্ধে মাঠে নেমেছেন। তার অভিযোগের সত্যতা তদন্ত করলেই পাওয়া যাবে।

বরং তার দায়েরকৃত অভিযোগকে ভিন্নখাতে প্রবাহিত করতেই এই প্রতিবাদ ও ভুল তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করা। তারা এমন কাজ এর আগেও করেছেন। তাদের এই প্রতিবাদেরও কোনো ভিত্তি নেই।এ প্রসঙ্গে তার বক্তব্য পরিস্কার। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বাস্তবায়নেই এমন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের বিভ্রান্ত করে প্রতিবেদনটি দাঁড় করানো হয়েছে।তিনি এমন হীন প্রচেষ্টা থেকে সবাইকে বিরত থেকে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তার দায়েরকৃত চাঁদাবাজীর মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন