• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নন্দিরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে চান তরুন সমাজ সেবক নুরুল আমিন

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ৬, ২০২৬
নন্দিরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে চান তরুন সমাজ সেবক নুরুল আমিন

গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেট জেলায় শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যোগ্য প্রার্থীতা বাছাই নিয়ে নানা আলোচনা সমালোচনা।

৭ নং নন্দিরগাও ইউনিয়নে চেয়ারম্যান পদে অনেক জন প্রার্থীর নাম থাকলেও এর মধ্যে একজনের নাম শোনা যাচ্ছে বেশি,গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তরুন রাজনীতীবিদ রাজনৈতিক অঙ্গণে পরিচ্ছন্ন মানের সক্রিয় নেতা নুরুল আমিন জয় এর নাম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে গোয়াইনঘাট উপজেলাতে সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক নাম শোনা গেলেও এর মধ্যে ছাত্রনেতা নুরুল আমীন জয় এর নামই আলোচনায় আসছে বারবার।

এবিষয়ে নুরুল আমিন জয় বলেন,৭নং নন্দিরগাও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ ও মাদকমূক্ত তরুন সমাজ গঠনের প্রতিশ্রুতি নিয়ে ইউনিয়নের উন্নয়ন,ও সাধারণ মানুষের জন কল্যাণে কাজ করাসহ স্থানীয়দের ভাগ্যোন্নয়নে কাজ করবো। আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন