আহমেদ শাকিল:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে সিলেট সিটি করপোরেশনে বইছে নির্বাচনী হাওয়া। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সিসিক নির্বাচন।
কে হচ্ছেন মেয়র- এমন আলোচনার পাশাপাশি আলোচনা হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের নিয়েও।এক্ষেত্রে আলোচনার কেন্দ্রে ২৪নং ওয়ার্ড এবং এ ওয়ার্ড থেকে দুইবারের নির্বাচিত কাউন্সিলর সোহেল আহমদ রিপন।
আপাদমস্তক ভদ্রলোক ও জনপ্রিয় এই সাবেক কাউন্সিলর অবশ্য তৃতীয়বারের মতো নগরভবনে যেতে পারতেন।কিন্তু গত নির্বাচনে ইভিএম কারচুপির মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে আটকে দেওয়া হয়েছিল। এবারও এই ওয়ার্ডবাসী তাকে নিয়ে আলোচনার মেতেছেন। এ ওয়ার্ডের পাড়া- মহল্লার মোড়ে মোড়ে চায়ের কাপে এখন বইছে ঝড়।
অনেকে ভালবেসে এর নাম দিয়েছেন ‘রিপন ঝড়’। সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আবারও তাকেই চাইছেন সবাই।সোহেল আহমদ রিপন কেবল দুইবারের নির্বাচিত কাউন্সিলরই নয়, তিনি একজন প্রকৃত জনদরদি সমাজ-সেবক।
২৪ নং ওয়ার্ডবাসী বন্যা ভূমিকম্প ঝড় তুফান বা যে কোনো ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় তার উপর নির্ভর করতে পারেন অনায়াসে। তিনিও হাসিমুখে নিজের সর্বস্ব নিয়ে তাদের পাশে দাঁড়ান। তার এমন উদার ও সেবাপরায়ণতার পুরস্কার হিসাবে সিলেট সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডবাসী তাকে দুইবার এই ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করেছেন।
এখন তারা তাকে তৃতীয়বারের মতো নিজেদের প্রতিনিধি হিসাবে নগর ভবনে পাঠাতে তুমুল আলোচনা শুরু করেছেন। এমনকি, নির্বাচন করার প্রস্তুতি নিতে অনেকে তাকে অনুরোধও করছেন।
তাকে নিয়ে সবার এমন আগ্রহে তিনি নিজে রীতিমতো অভিভুত। নির্বাচন করতে মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন স্বজন, অনুরাগীদের।স্থানীয় সচেতনদের মতে, ২৪ নম্বর ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু সোহেল আহমদ রিপন। তাকে সুখে-দুঃখে বিপদে আপদে সবসময় কাছে পাওয়া যায়। সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক কে ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান তারা।এ ওয়ার্ডের কয়েকজন সচেন নাগরিক বলেন, সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন গরিব, দুঃখী মানুষের পছন্দের ব্যক্তিত্ব। তিনি সবসময় সবার উপকার করেন।
একজন নিরহংকারী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। এমন কাউন্সিলর খুব কম দেখেছি। তিনি অসুস্থ থেকেও জনগণের খোঁজ-খবর রেখেছেন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও নগদ অর্থ প্রদান করেছেন। অপর কয়েকজন ভোটার জানান, ‘রিপন কাউন্সিলর আমাদের সুযোগ্য অভিভাবক, এটি একটি প্রমানিত সত্য। আমাদের চাওয়া, আবার যেন তাকে নগর ভবনে পাঠাতে পারি।এ ব্যাপারে কাউন্সিলর পদপ্রার্থী সোহেল আহমদ রিপন বলেন, সিলেট সিটি করপোরেশনে সফলতার সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছি। ২৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি।
এলাকার ভোটার ও জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে আবারও এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তা করছি। অতীতে এই ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি। আরও বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য আবারও কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।তিনি আরও বলেন, আমি সর্বস্থরের জনগনের দোয়া ও সহযোগীতা প্রত্যাশী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন