• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি

sylhetnewspaper.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করল মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি

সিলেট: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি সিলেট।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সোসাইটি”র নেতৃবৃন্দ ও সদস্যগণ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, ৫২-র ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা প্রাণ দিয়েছেন, তাদের আদর্শ বুকে নিয়ে মানবাধিকার কর্মীরা একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে। এ সময় ক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং একুশের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটি’র সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান, সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, শিহাব উদ্দিন স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আশফাক আহমদ, রায়হান আহমদ, দুলাল মিয়া,জাবেদ আহমদ, সালমান চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন