• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

সিলেট র‍্যাবের হাতে আটক বড়কাটা ফাহিম!

sylhetnewspaper.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
সিলেট র‍্যাবের হাতে আটক বড়কাটা ফাহিম!

সিলেটের এয়ারপোর্ট থানার টুকেরবাজার থেকে ফাহিম ওরফে বড়কাটা ফাহিমকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ২টায় (বৃহস্পতিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে টুকেরবাজারের মন্টু মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

বড়কাটা ফাহিম নগরীর শাহপরান থানাধীন বালুচর এলাকার আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, পূর্ব শত্রæতার জেরে গত ১০ নভেম্বর শাহপরানের ছড়ারপাড় এলাকায় আলম খানের নেতৃত্বে একদল লোক দা, রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও জিআই পাইপসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই এলাকার মো. হারুন রমিদের ছেলে মো. ফাহিমের উপর হামলা করে। তারা তাকে এলোপাতাড়ি কোপাতে ও পিটাতে শুরু করে।
হামলায় ফাহিম গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান। পরে চিকিৎসা শেষে ১১ নভেম্বর দিবাগত রাতে তাকে নিয়ে সিলেট রওনা হলে রাত তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।এ ঘটনায় শাহপরাণ থানায় হারুন রশিদ বাদি হয়ে একটি হত্যা মামলা (নং ২০/১৪/১১/২৫) দায়ের করেন। এই মামলার বড়কাটা ফাহিম ৩নং আসামী।

তাকে শাহপরান থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন