• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

নিজের বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন!

sylhetnewspaper.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৫
নিজের বাসার ছাদে আওয়ামী লীগ নেতা খুন!

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাসার ছাদে খুন হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে উঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন