• ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বন্দরবাজারে ড্রেনের ভেতর থেকে ৭ ‘ছিনতাইকারী’ আটক, ৪ টি চাকু উদ্ধার

sylhetnewspaper.com
প্রকাশিত মার্চ ১, ২০২৬
বন্দরবাজারে ড্রেনের ভেতর থেকে ৭ ‘ছিনতাইকারী’ আটক, ৪ টি চাকু উদ্ধার

সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ৪ টি চাকু উদ্ধার করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,

রোববার বিকেলে বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সকলে চিহ্নিত ছিনতাইকারী।গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন আহমদ,(১৮),শাহান আহমদ (১৮), ইয়াসিন (১৮), রুবেল (২১), হৃদয় আহমদ (১৮) ও শওকত মিয়া (৩০)।সাইফুল জানান, এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন