বিশেষ প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল।
এমন আভাসে আগামী সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক তুখোড় ছাত্রদল নেতা ইলিয়াস উদ্দিন লিপুকে নিয়ে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে।
স্থানীয় পর্যায়ে তার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার শুরু করছেন আগামী জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইলিয়াস উদ্দিন লিপুকে দেখতে চান।
জৈন্তাপুর উপজেলার এলাকাবাসীর মতে, ইলিয়াস উদ্দিন লিপু সততা, যোগ্যতা ও নেতৃত্বগুণে এগিয়ে রয়েছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। ফলে আগামী জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে চান বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মাঠপর্যায়ে গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক শক্তি থাকলে নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারেন।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়নি।জৈন্তাপুর উপজেলার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-পর্যালোচনা চলছে। স্থানীয় রাজনীতিতে ইলিয়াস উদ্দিন লিপুর নাম এখন অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে।উপজেলার এলাকাবাসীর মতে, দলমত নির্বিশেষে জৈন্তাপুর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইলিয়াস উদ্দিন লিপুকে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বৃহত্তম জৈন্তাপুর ১নং নিজপাট ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, ক্রীড়া সংগঠক ও তরুণ প্রজন্মের পথ নির্দেশক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ইলিয়াস উদ্দিন লিপু। সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত।
উপজেলার প্রতিটি গ্রামগঞ্জের মানব ও সমাজ সেবায় তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দেশ ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সমাজ সেবক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমূল তরুণ ও যুবসমাজের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।
জৈন্তাপুর উপজেলার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের এলাকাবাসীর কাছে ক্লিন ইমেজের মানুষ হিসেবে দলমত নির্বিশেষে ব্যাপক পরিচিতি মুখ সাবেক সাবেক ছাত্রদল নেতা ইলিয়াস উদ্দিন লিপু। বিগত দিনে লিপু। গ্রাম মহাল্লার মানুষের পাশে দাঁড়িয়েছেন।খাদ্যসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তাসহ নানাবিধ কার্যক্রম চালিয়ে গেছেন তিনি।
এছাড়া স্থানীয় মসজিদ, মন্দির, ক্লাবে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত যোগদান করেন।জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক।তৃণমুল নেতাকর্মিদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন